অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে বিসিডিএস সভাপতিকে পদত্যাগের হুমকির অভিযোগ, কল রেকর্ড ফাঁসের পর তোপের মুখে সদস্য

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) জেলা শাখার সভাপতি ডা. মো. ইহসানুল ইসলামকে পদত্যাগের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তাহেরের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংগঠনটির সদস্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।


ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) জেলা শাখার সভাপতির পদ নিয়ে বিরোধ প্রকাশ্যে এসেছে। বর্তমান সভাপতি ডা. মো. ইহসানুল ইসলামকে (ইহসান) পদত্যাগের জন্য মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সদস্য আবু তাহেরের বিরুদ্ধে।

গত রোববার (১ নভেম্বর) তাঁদের মধ্যে হওয়া কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ছড়িয়ে পড়া অডিওতে আবু তাহেরকে সভাপতিকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘আপনি দায়িত্ব ছেড়ে দেন, না হলে সব হারাবেন। না হলে স্বঘোষিত সভাপতি হিসেবে ঘোষণা দিবো।’

সংগঠনটির নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় কমিটি জেলা শাখার কমিটি অনুমোদন করে। স্থানীয়ভাবে জেলা কমিটি গঠন বা পদ দেওয়ার সুযোগ নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে সভাপতি পদ নিয়ে বিরোধের জেরে গত মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে আবু তাহের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে জেলা শহরের কালিবাড়িতে অবস্থিত বিসিডিএস জেলা শাখার কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি বর্তমান সভাপতির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

এ সময় স্থানীয় সংবাদকর্মীরা ফোনালাপের অডিও প্রচার করায় সাংবাদিকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন আবু তাহের। পরে সাংবাদিকদের প্রশ্ন ও সমালোচনার মুখে তিনি ক্ষমা চেয়ে স্থান ত্যাগ করেন।

এ বিষয়ে বিসিডিএস ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ডা. মো. ইহসানুল ইসলাম বলেন, আবু তাহের কার্যনির্বাহী কমিটির ১০ নম্বর সদস্য। বেশ কিছুদিন ধরে তিনি সহসভাপতির পদ দাবি করে আসছিলেন। কেন্দ্রীয় কমিটির অনুমোদনের মাধ্যমে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছিল।

তিনি অভিযোগ করেন, হঠাৎ একদিন আবু তাহের তাঁকে ফোন করে সভাপতির পদ ছেড়ে দিতে এবং তাঁকে সভাপতি করার দাবি জানান। একই সঙ্গে তাঁকে হুমকিও দেওয়া হয়। এ প্রস্তাবে সম্মতি না দেওয়ায় তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে, যা অন্যায় ও সংগঠনের গঠনতন্ত্রবিরোধী।

সভাপতি আরও বলেন, কয়েকজন সদস্য সংগঠনটির কার্যক্রম ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন বলে তাঁরা ধারণা করছিলেন। এ কারণে মির্জা আবু তাহেরসহ কয়েকজনের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাঁরা সঠিক পথে ফিরে আসবেন—এমন প্রত্যাশা থেকে সিদ্ধান্তটি পাঠানো হয়। বর্তমান পরিস্থিতিতে বিষয়টি দ্রুত কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে।

বিসিডিএসের জেলা কার্যালয়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডা. ইহসানুল ইসলাম। তাঁর দাবি, কার্যালয়ে দাপ্তরিক নথিপত্র ও বিভিন্ন সরঞ্জাম রয়েছে। সেখানে যেকোনো সময় হামলার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে তিনি জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

সংগঠনটির দেওয়া তথ্য অনুযায়ী, গত সরকারের সময় ১৭ বছর পর বাংলাদেশ কমিটি আসার পর থেকে ঠাকুরগাঁও জেলা শাখা নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে। একটি পক্ষ এ কার্যক্রম মেনে নিতে না পেরে এমন পরিস্থিতি তৈরি করছে বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎকেন্দ্রের ত্রুটিতে ফের বাড়ল লোডশেডিং

1

৯ বছর অপেক্ষার পর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি, নিয়মিত খে

2

হাসিনাকে বক্তব্যের সুযোগ, ভারতের প্রতি ক্ষোভ ঢাকার

3

মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির গুরুত্বপূর্ণ

4

পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বরের মধ্যেই

5

ইসরায়েলে সরকার গঠনে আইজেনকোটের পক্ষে ৬৭ আসনের সমর্থন

6

ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, বাড়ছে বি

7

গোপন বিয়ে: ইসলামে কেন নিরুৎসাহিত?

8

পীরগঞ্জে বৌভাতের সাজসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ডেক

9

ঢাবি সিনেট নির্বাচন: বিএনপির সমন্বয় কমিটি

10

দেশে সারের সংকট নেই, মজুদ ১৩ লাখ টন: কৃষিমন্ত্রী

11

জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনে না আসায় বিরোধী দলকে ধোঁকাবাজ বলল

12

ফুলবাড়ীতে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

13

কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের আইপিওতে ইস্যু ম্যানেজার ইউসিবি

14

তেঁতুলিয়ায় দুর্গাপূজার প্রস্তুতি সভায় সাংবাদিকদের আমন্ত্রণ ন

15

কোনো ষড়যন্ত্র গণতন্ত্রকামী মানুষকে দমাতে পারবে না: প্রধানমন্

16

জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

17

অসুস্থ গরু জবাই ঠেকাতে কঠোর সিদ্ধান্ত, ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা

18

ইইউ ট্যালেন্ট পার্টনারশিপে প্রশিক্ষণ শেষে ইউরোপে যেতে প্রস্ত

19

সাংবাদিক-সংস্কৃতিকর্মীদের মর্যাদা ও পেনশন নিশ্চিতের দাবি

20