অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাজেকে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ শুরু করেছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে সাজেক পর্যটন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে পর্যটক ও স্থানীয় বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন।


রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে তিন দফা দাবিতে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে দুটি আঞ্চলিক সংগঠন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৬টা থেকে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে এ কর্মসূচি শুরু হয়।

অবরোধের সমর্থনে বিভিন্ন স্থানে সড়কে টায়ার ও গাছের গুঁড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন কয়েকজন গ্রামবাসী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাঘাইহাটের ১০ নম্বর এলাকা, গঙ্গারাম সেতু এবং মাচলঙের ১৪ কিলোসহ কয়েকটি স্থানে সড়ক অবরোধ করা হয়েছে।

অবরোধের কারণে সাজেক পর্যটন সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে সাজেকে যেতে চাওয়া পর্যটক, সেখান থেকে ফিরতে থাকা ভ্রমণকারী এবং স্থানীয় বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন।

অবরোধকারীদের তিন দফা দাবির মধ্যে অন্যতম হলো পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা) সশস্ত্র সদস্যদের এলাকা থেকে সরিয়ে নেওয়া।

এর আগে গত ১১ অক্টোবর একই দাবিতে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছিল সংগঠন দুটি। ওই দিন বিকেলে প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ৪৮ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিত করা হয়। পরে বুধবার এক যৌথ বিবৃতিতে দ্বিতীয় দফায় অবরোধের ঘোষণা দেন সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এবং সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা।

যৌথ বিবৃতিতে সংগঠন দুটি অভিযোগ করে, সাজেক এলাকায় জেএসএসের সশস্ত্র তৎপরতা শুরু হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সমাবেশের মাধ্যমে সময়সীমা বেঁধে দেওয়া হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তাদের। এ কারণে পুনরায় সড়ক অবরোধের কর্মসূচি দেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে জেএসএস। সংগঠনটির দাবি, ইউপিডিএফের চাপে পড়ে সংগঠন দুটি অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে। জেএসএসের প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, সাজেকে স্থানীয় জনগণের ওপর ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের দীর্ঘদিনের নিপীড়ন ও হয়রানির অভিযোগ আড়াল করতেই জেএসএসের বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হচ্ছে।

এর আগে গত রোববার অবরোধের কারণে পর্যটকবাহী যানবাহন সাজেকে আটকা পড়ে। ওই দিন সন্ধ্যায় নিরাপত্তার কারণ দেখিয়ে সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, সড়কে কোনো যানবাহন চলাচল করছে না। অবরোধকারীরা বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে সড়ক বন্ধ করে রেখেছেন। তবে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢামেকে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য, অচেতন রোগীকে এক

1

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

2

প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে ঢাকা-দিল্লির কূটনৈতিক তৎপরতা

3

বালোগুন ইস্যুতে ফিফার বিরুদ্ধে নরওয়ে, তদন্তের মুখে ইনফান্তিন

4

ক্রিকেট শিখতে বিকেএসপিতে চীনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল

5

রোববার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

6

দুর্গাপূজায় ৭ দিন বিআরটিএর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু

7

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

8

৩৪ বছরেও মেলেনি খাসজমি, দশমিনায় ভূমিহীনদের বিক্ষোভ

9

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

10

সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ: রাষ্ট্রপত

11

সাংবাদিক মাহবুব আলম লাবলুকে হয়রানির নিন্দায় ডিআরইউ

12

ত্রিভুজ প্রেমের জেরে প্রবাসীকে ডেকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

13

বিদেশি কোম্পানিকে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধু

14

১২ পরীক্ষার্থীর বিপরীতে ১৩ শিক্ষক, পাস করল মাত্র একজন

15

রাষ্ট্রপতির সঙ্গে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্

16

ইমাম-পুরোহিতদের সম্মানি বাতিল হবে যে ৯ কারণে

17

মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়া

18

টেকসই উন্নয়নের ভিত্তি দক্ষ মানবসম্পদ: ববি হাজ্জাজ

19

মুখে কালো কাপড়, ওয়াকআউট বিরোধীদলের

20