অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাংবাদিক মাহবুব আলম লাবলুকে হয়রানির নিন্দায় ডিআরইউ

সাংবাদিক মাহবুব আলম লাবলুকে চাকরিচ্যুতির চাপ, মামলার হুমকি এবং বিভিন্নভাবে হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বৃহস্পতিবার (২৩ জুলাই, ২০২৬) এক যৌথ বিবৃতিতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ডিআরইউর স্থায়ী সদস্য ও দৈনিক আগামীর সময়-এর ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেশন অ্যাফেয়ার্স এডিটর মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে অনুসন্ধানী ও তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশের জেরে চাকরিচ্যুতির চাপ সৃষ্টি, মামলার ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্নভাবে হয়রানির অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী।

বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকদের স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ নিয়ে আপত্তি থাকলে তার আইনগত ও নীতিগত প্রতিকারের সুযোগ রয়েছে। তবে সংবাদ প্রকাশে নিরুৎসাহিত করতে কোনো সাংবাদিককে চাকরিচ্যুতির হুমকি, মামলার ভয় দেখানো বা অন্য কোনোভাবে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ডিআরইউ নেতৃদ্বয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে সব ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউনূসকে ‘বাটপার’ বললেন ফিরোজ রশীদ

1

তেঁতুলিয়ায় ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে ৬ গরুর মৃত্যু

2

চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামোর নির্দেশ

3

অনলাইনে যৌন নির্যাতনের শিকার ২ কোটি শিশু: ইউনিসেফ

4

সাংবাদিক গ্রেফতার: প্রশ্নের মুখে গণমাধ্যমের স্বাধীনতা

5

পীরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

6

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

7

প্রেমের টানে ট্রুডো, ক্ষুব্ধ কানাডিয়ানরা

8

শোলাকিয়ায় সরকারের উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

9

শুধু দুজন রাজি হলেই কি Mutual Divorce হয়ে যায়? জানুন ৭টি গুর

10

বগুড়ায় ফ্রি চক্ষু ক্যাম্প, সেবা পেলেন হাজারো মানুষ

11

টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার

12

‘জুলাইযোদ্ধা’ সার্টিফিকেট, ফি ৫০ টাকা: উমামার পোস্টে আলোচনা

13

তেঁতুলিয়ায় শিক্ষক সমিতির কমিটি নিয়ে বিতর্ক, ফেসবুকে শিক্ষকদে

14

রাজশাহী ও ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার

15

সিলেটে বন্যা স্থিতিশীল, চট্টগ্রাম ও উত্তরে নতুন শঙ্কা

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে খেলাফত মজলিসের শুভেচ্ছা

17

জলভিত্তিক পর্যটনে হাউজবোট মেলা

18

পীরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন পাইলট উচ্চ বিদ্যা

19

প্রেস কাউন্সিলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব

20