অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারত-ইন্দোনেশিয়ার নতুন প্রতিরক্ষা চুক্তি

ভারত ও ইন্দোনেশিয়া প্রতিরক্ষা সহযোগিতাকে নতুন মাত্রায় নিয়ে যেতে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং অ্যাস্ট্রা বিয়ন্ড-ভিজ্যুয়াল-রেঞ্জ এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র নিয়ে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে।

একই সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ, কৃষি, ডিজিটাল সংযোগ, সামুদ্রিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা শিল্পে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করতে সম্মত হয়েছে দুই দেশ।

গত ৬ থেকে ৮ জুলাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্দোনেশিয়া সফর করেন। সফরকালে ভারতের প্রধানমন্ত্রী ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়, উভয় নেতা একটি মুক্ত, উন্মুক্ত, স্বচ্ছ, নিয়মভিত্তিক, শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, সামুদ্রিক প্রতিবেশী ও কৌশলগত অংশীদার হিসেবে ২০১৮ সালে গৃহীত ‘ইন্দো-প্যাসিফিকে ভারত-ইন্দোনেশিয়া সামুদ্রিক সহযোগিতার যৌথ ভিশন’ বাস্তবায়নে একযোগে কাজ চালিয়ে যাবে দুই দেশ।

এছাড়া নিয়মিত প্রতিরক্ষা সংলাপ, যৌথ সামরিক মহড়া, স্টাফ পর্যায়ের আলোচনা, প্রতিরক্ষা প্রযুক্তিতে যৌথ গবেষণা ও উৎপাদন, বন্দর সফর, শান্তিরক্ষা কার্যক্রম, তথ্য বিনিময়, হাইড্রোগ্রাফি, সক্ষমতা বৃদ্ধি, ক্যাডেট বিনিময় এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে সম্মতি জানিয়েছে উভয় দেশ।

বিশেষভাবে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং অ্যাস্ট্রা এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্র সহযোগিতা চুক্তিকে ভারত-ইন্দোনেশিয়া প্রতিরক্ষা সম্পর্কের নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আগস্ট কাশ্মীরে কেন ‘কালো দিবস’?

1

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

2

রাষ্ট্রপতি পদ শূন্য হলেই ভোটের প্রস্তুতি শুরু করবে ইসি

3

আজ মোস্তফা আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

4

তারেক রহমানের সঙ্গে এডিটেড ছবি পোস্ট, সমালোচনায় ছাত্রদল নেতা

5

আবেদন গ্রহণে গড়িমসির অভিযোগ

6

ফুলবাড়ীতে তিন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা

7

এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান, তেঁতুলিয়ায় নতুন বিতর্ক

8

ঢাকা ওয়াসা ভবনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

9

বোচাগঞ্জে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল

10

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

11

বিচারকদের আবাসনে ৭২ ভবনের মাস্টারপ্ল্যান

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

ফুলবাড়ীতে বিএনপির ৪২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি

14

শুধু মফিজুল হকই কেন, জবাবদিহি হবে সবার?

15

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক তানু

16

‘প্রতিরোধ গড়লে ১০ মিনিটও দাঁড়াতে পারবে না’—ছাত্রদলকে শিবির স

17

চাকরি না পেয়ে উৎকোচের টাকা ফেরতের দাবিতে প্রশাসনের দ্বারস্থ

18

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

19

প্রেস কাউন্সিলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব

20