অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় দ্বীপ সাহা (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

গত সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টায় উপজেলার ২ নম্বর আলাদীপুর ইউনিয়নের বারাই বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দ্বীপ সাহা ফুলবাড়ী উপজেলার পশ্চিম কাটাবাড়ি গ্রামের দ্বিলিপ সাহার ছেলে। তিনি মোটরসাইকেলযোগে দিনাজপুর থেকে নিজ বাড়ি ফুলবাড়ীতে ফিরছিলেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বারাই বাজার এলাকায় পৌঁছালে সড়কের পাশে ফুলবাড়ীমুখী হয়ে পার্কিং লাইট ছাড়াই অন্ধকারে দাঁড়িয়ে থাকা বিআরটিসির লোগোযুক্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেন দ্বীপ সাহা। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্বীপ সাহাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় জড়িত ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ট-২২-৯০৮০ বলে জানা গেছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাস্থল থেকে নিহতের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির সুরতহাল শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা দায়ের করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদ শূন্য হলেই ভোটের প্রস্তুতি শুরু করবে ইসি

1

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

2

বিসিবিকে না জানিয়ে চীন সফর, ব্যাখ্যা দিলেন লিটন

3

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

4

ফকিরগঞ্জ বাজারে শতবর্ষী মৃত শিমুল গাছ, ঝুঁকিতে পথচারী-শিক্ষা

5

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

6

তেঁতুলিয়ায় জুলাই যোদ্ধাদের আমন্ত্রণ না দেওয়ায় ক্ষোভ

7

সৌদি-যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

8

তেঁতুলিয়ায় জনসেবায় আলোচনায় চেয়ারম্যান প্রার্থী দুলাল হোসেন (

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

ব্যস্ত দিনের শেষেও শিক্ষার্থীদের পাশে প্রধানমন্ত্রী

11

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

12

নির্ধারিত সময়ের আগেই কলেজ বন্ধ, নিয়মিত অনুপস্থিতির অভিযোগ অধ

13

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে তারেক রহমানের শ্রদ্

14

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

15

রাজশাহী ও ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার

16

দুয়ের অভিষেক, সাইবারির বদলে মরক্কোর একাদশে এল খানুস

17

জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

18

ফুলবাড়ীতে বিএনপির ৪২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি

19

ফুলবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

20