রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় গভীর রাতে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় হেলমেট পরা এক ব্যক্তিকে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় দুর্বৃত্তদের দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিস্ফোরণের সময় হেলমেট পরা এক ব্যক্তিকে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটাতে দেখা গেছে।
শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১টা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
এদিকে, ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা এক ব্যক্তি পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছেন।