অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রাথমিক বিদ্যালয় থেকেই এনআইডি দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন

প্রাথমিক বিদ্যালয় পর্যায় থেকেই নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার বিষয়টি বিবেচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ৬ থেকে ১৬ বছর বয়সী অপ্রাপ্তবয়স্কদের নিবন্ধন কার্যক্রম প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করার প্রস্তাব উঠেছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।


প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে ১৭ বছর বয়স থেকে এনআইডি সেবা দেওয়া হলেও তা আরও কম বয়সীদের মধ্যে সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।

শনিবার (৭ নভেম্বর) ইসি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন কমিশনের এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে ইসি সচিব আখতার আহমেদ প্রাথমিক বিদ্যালয় পর্যায় থেকে অপ্রাপ্তবয়স্কদের নিবন্ধন কার্যক্রম শুরুর প্রস্তাব উত্থাপন করেন। এতে ৬ থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোরদের নিবন্ধনের আওতায় আনার কথা বলা হয়। তবে প্রস্তাবটি নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটি’র সভাপতি নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এনআইডি-সংক্রান্ত বিষয়ে একটি কর্মশালা আয়োজনের নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে কর্মশালার মাধ্যমে সুপারিশ তৈরি করে তা উপস্থাপনের জন্য এনআইডি মহাপরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে।

বর্তমানে ১৭ বছর বয়স পূর্ণ হলেই নির্বাচন কমিশনের মাধ্যমে এনআইডি সেবা পাওয়া যাচ্ছে। তবে এর চেয়ে কম বয়সী নাগরিকদেরও এই সেবার আওতায় আনার দাবি জানিয়ে আসছে বিভিন্ন মহল।

ইসি কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। তাঁদের সবারই জাতীয় পরিচয়পত্র রয়েছে। অধিকাংশ ভোটার ১৮ বছর পূর্ণ হওয়ার পর এনআইডি পেয়েছেন। তবে কিছু নাগরিক ১৭ বছর বয়সেই এ সেবা পেয়েছেন।

নির্বাচন কমিশনের নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রাথমিক বিদ্যালয় পর্যায় থেকেই নাগরিকদের এনআইডি নিবন্ধনের সুযোগ তৈরি হবে। এর আগে কমিশন এ ধরনের উদ্যোগ নেওয়ার কথা বিবেচনা করলেও তা বাস্তবায়িত হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-ঢাকা রুটে ইলেকট্রিক ট্রেনের ডিজাইন শেষ

1

৩৪ বছরেও মেলেনি খাসজমি, দশমিনায় ভূমিহীনদের বিক্ষোভ

2

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

3

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

4

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

5

বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রত

6

লংমার্চে গিয়ে কিছু গাড়ি টোল দেয়নি: রিজভী

7

সেটেলমেন্ট অফিসে ঘুষ ও দালালচক্রের দৌরাত্ম্যের অভিযোগ, অতিষ্

8

আ.লীগ নেতার অফিসে অস্ত্র, ককটেল ও বিদেশি মদ উদ্ধার

9

৫ দফা দাবিতে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিজিএমএ ও

10

ডেপুটেশন বাণিজ্য, অর্থ লেনদেন ও অফিসে অনুপস্থিতির অভিযোগ

11

জামায়াতের লংমার্চে সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁন

12

জাতিসংঘে ভাষণ দিয়ে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী তারেক রহম

13

বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অ

14

হাসপাতালের ছাদ ধস: ঘটনাস্থলে এমপি

15

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধান

16

এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা পাল্টে যাবে: অর্থমন্ত্রী

17

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

18

সৌদি-যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

19

সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় আইন সংশোধনের খসড়ায় মন্ত্রিসভ

20