অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্ধারিত সময়ের আগেই কলেজ বন্ধ, নিয়মিত অনুপস্থিতির অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

 পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর নগর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে তৎকালীন সভাপতির স্বাক্ষর ও সীল জালিয়াতির মাধ্যমে পাঁচ শিক্ষক নিয়োগের অভিযোগের পর এবার নির্ধারিত সময়ের আগেই কলেজে তালা দিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে। পাশাপাশি অধ্যক্ষের নিয়মিত অনুপস্থিতির অভিযোগও রয়েছে। স্থানীয়দের দাবি, কলেজ পরিচালিত হচ্ছে অধ্যক্ষের খেয়াল-খুশিমতো, দেখার যেন কেউ নেই।

বুধবার (২৪ জুন) উপজেলার ওই কলেজে সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই ক্লাসরুম ও অফিস কক্ষ তালাবদ্ধ। পতাকার বেদিতে ছিল না কোনো ফ্লাগপোল এবং উড়ছিল না জাতীয় পতাকা। এর আগেও গত বুধবার (১০ জুন) কলেজে গিয়ে একই চিত্র দেখা গেছে।

নির্ধারিত সময়ের আগেই কলেজে তালা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। তাদের অভিযোগ, এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

স্থানীয় উমের আলীসহ কয়েকজন জানান, দুপুর একটার আজান দিলেই কলেজে আর কাউকে পাওয়া যায় না। পতাকা নামিয়ে তালা লাগিয়ে সবাই চলে যান। তাদের দাবি, নিয়মিতভাবেই এভাবে কলেজের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারা বলেন, বিএম কলেজটি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকার কথা থাকলেও দুপুরেই বন্ধ হয়ে যায়। অধ্যক্ষকে কলেজে খুঁজে পাওয়া যায় না। পাওয়া গেলেও তিনি অফিস-আদালতের কাজে বাইরে থাকার কথা জানান। স্থানীয়দের প্রশ্ন, কলেজই যদি খোলা না থাকে, তাহলে বাইরে কিসের অফিস?

এ বিষয়ে অধ্যক্ষ আবু সুফিয়ান বলেন, কলেজ দুপুর ২টা পর্যন্ত খোলা থাকে। তবে কয়েকদিন পর শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় কিছুদিন ধরে একটু আগেই কলেজ বন্ধ করা হচ্ছে। বুধবার (২৪ জুন) কলেজ বন্ধের বিষয়ে তিনি জানান, সেদিন একটি দাওয়াতে যাওয়ার কারণে কলেজ আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্টোবরেই শুরু হতে পারে ইউপি ভোট, মার্চের মধ্যে শেষ তিন স্তর

1

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

2

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

3

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

4

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, ‘সাক্ষাতের অপেক্ষায় আছি’

5

গণভোটে অনড় শফিকুর, আপসের সব প্রস্তাব প্রত্যাখ্যান

6

দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন, ইউএনওদের প্রধানমন্ত্রী

7

রেমিট্যান্সে ঢাকার দাপট, সবচেয়ে পিছিয়ে রংপুর

8

হত্যাচেষ্টার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি

9

শিক্ষার্থীদের সচেতনতায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইউনিলিভ

10

তেঁতুলিয়ায় শিক্ষক সমিতির কমিটি নিয়ে বিতর্ক, ফেসবুকে শিক্ষকদে

11

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

12

ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

পীরগঞ্জে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

15

অনিয়মের অভিযোগে প্রত্যাহার শ্রেষ্ঠ ওসি শফিকুল

16

জুলাই অভ্যুত্থান স্মরণে প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্

17

পীরগঞ্জে কাস্তোর সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

18

শুধু মফিজুল হকই কেন, জবাবদিহি হবে সবার?

19

ফুলবাড়ীতে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

20