অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ আটক ২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও পীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ মাদক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছেন চক্রের আরও এক সদস্য।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে রাণীশংকৈল ও পীরগঞ্জ থানা এলাকায় পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারীর নেতৃত্বে এসআই নিতাই চন্দ্র রায়সহ পুলিশের একটি টহল দল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. মাসুদ রানা (২৯) নামে এক যুবককে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাকে তল্লাশি করে ৩০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা পুলিশকে জানান, তিনি পীরগঞ্জ থানার মিত্রবাটি (জোরাকবর) এলাকার শ্রী প্রদীপ দাসের কাছ থেকে এসব মাদক কিনেছিলেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় রাত ১০টার দিকে প্রদীপ দাসের বাড়িতে যৌথ অভিযান চালায় পুলিশ। এ সময় প্রদীপ দাসের শয়নকক্ষের খাট ও তোশকের নিচে তল্লাশি চালিয়ে ১ হাজার ২৪৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৯৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকেই শ্রী প্রদীপ দাস (২০)কে গ্রেপ্তার করা হয়। তবে তার ভাই শ্রী শ্যামল দাস (২২) পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান।

দুই অভিযানে মোট ১ হাজার ২৭৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা। এছাড়া নগদ মোট ১ লাখ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

1

জাপানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

2

পীরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন পাইলট উচ্চ বিদ্যা

3

আইইবি নির্বাচন ঘিরে এ্যাবের ৯ সদস্য বহিষ্কার, ৬ জনকে শোকজ

4

পীরগঞ্জে বৌভাতের সাজসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ডেক

5

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

6

ফুলবাড়ীতে জাতীয় কন্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

7

ফিলিপাইনের অভিযান ঠেকাতে আকাশে চীনা হেলিকপ্টারের চক্কর

8

ফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগ

9

জামায়াতের লংমার্চে সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁন

10

পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বরের মধ্যেই

11

পীরগঞ্জ পাইলট স্কুলে কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তেও নেই

12

ইউসিবির ডিএমডি হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

13

গুলশানে সাবেক ভূমিমন্ত্রীর দুই ফ্ল্যাটের নিয়ন্ত্রণ নিল দুদক

14

এসআরবি গঠনের বিলে স্বরাষ্ট্রমন্ত্রী-রিশফিকের পাল্টাপাল্টি যু

15

শিরোনাম: চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রতিশ্রুতিবদ

16

থাইল্যান্ডে শিশুর চালানো পিকআপে ৮ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

17

ঠাকুরগাঁওয়ে জাল স্বাক্ষরে সত্যায়িতের বাণিজ্য, পাতাপ্রতি ২০

18

আইইবি নির্বাচনে এ্যাবের প্যানেলের নিরঙ্কুশ বিজয়ের আভাস

19

চাঁপাইনবাবগঞ্জের আমবাগানে ৯২ ককটেলসহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম

20