অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে হাইড্রোলিক হর্ন ব্যবহারে জরিমানা, জব্দ ৪টি

ঠাকুরগাঁও সদর উপজেলার তেলিপাড়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিনটি যানবাহনকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে চারটি ক্ষতিকর হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঠাকুরগাঁও কার্যালয়ের যৌথ উদ্যোগে সদর উপজেলার তেলিপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী অনুমোদিত শব্দমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিনটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ ঘটনায় মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি চারটি ক্ষতিকর হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

এ ছাড়া সড়ক পরিবহন আইন অনুযায়ী পৃথক দুটি মামলায় আরও ১ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবির ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তামিম হাসান এবং বিআরটিএ ঠাকুরগাঁওয়ের পরিদর্শক মো. মাফুজ রানা প্রসিকিউশন পরিচালনা করেন। এ সময় জেলা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

অভিযান চলাকালে যানবাহনের চালকদের মধ্যে শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকারও লাগানো হয়।

পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালত নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠির তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবি

1

ফুলবাড়ীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

2

জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্

3

ঠাকুরগাঁওয়ে জাল স্বাক্ষরে সত্যায়িতের বাণিজ্য, পাতাপ্রতি ২০

4

ফুলবাড়ীতে সরকারি কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধ

5

ময়নামতি প্রেস ক্লাব, ময়নামতি সাংবাদিক, আহ্বায়ক কমিটি, সোহ

6

সেসিপ-এসইএসডিপি প্রকল্পে ৮ কোটি টাকা চাঁদা সংগ্রহের অভিযোগ,

7

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের কল্যাণে ব্যয়ের নির্দেশ প্রধ

8

সমসাময়িক ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

9

যেভাবে রাজনীতিতে সাফল্যের শীর্ষে মির্জা ফখরুল

10

বাংলাদেশিদের ভিয়েতনাম ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

11

সকল ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গ

12

‘ঢাকা বাঁচাও’-এর সংবাদ সম্মেলন ২ নভেম্বর

13

সংসদে সময় বণ্টনে বৈষম্যের অভিযোগ, ওয়াকআউটের ব্যাখ্যা জামায

14

পীরগঞ্জে চেরকুঘাট সেতুর উদ্বোধন, যোগাযোগে নতুন সম্ভাবনা

15

নাফ নদীর সীমান্ত সড়ক-পোল্ডারের কাজ শেষ করা হবে: পানিসম্পদ মন

16

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তড়িঘড়ি নয়, স্পিকারের সঙ্গে বৈঠকের প

17

পঞ্চগড়ে ছাত্রীর সঙ্গে শিক্ষকের সম্পর্কের অভিযোগ, বিচারের দাব

18

ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানম

19

পীরগঞ্জে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

20