অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

শনিবার বে অব বেঙ্গল কনভারসেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শনিবার (৩ অক্টোবর) ঢাকায় শুরু হচ্ছে পঞ্চম ‘বে অব বেঙ্গল কনভারসেশন, ২০২৬’। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলন চলবে ৫ অক্টোবর পর্যন্ত।


‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে এবারের বে অব বেঙ্গল কনভারসেশন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্মেলন উপলক্ষে শুক্রবার (২ অক্টোবর) একই হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। এতে বক্তব্য দেন সিজিএস সভাপতি জিল্লুর রহমান ও নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী।

সংবাদ সম্মেলনে সিজিএস সভাপতি জিল্লুর রহমান জানান, এবারের সংলাপে শতাধিক দেশ থেকে প্রায় ২০০ জন বক্তা, ৩০০ জন প্রতিনিধি এবং এক হাজারের বেশি অংশগ্রহণকারী যুক্ত হবেন। এতে সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, গবেষক, সাংবাদিক, ব্যবসায়ী, নিরাপত্তা বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি, উদ্ভাবক ও তরুণ নেতৃত্ব অংশ নেবেন।

ইতোমধ্যে সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা এবং মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ।

জিল্লুর রহমান বলেন, বিশ্বজুড়ে ভূরাজনৈতিক বিভাজন, প্রযুক্তির দ্রুত পরিবর্তন, বাণিজ্য ও সরবরাহব্যবস্থার রূপান্তর, জলবায়ু চাপ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জনআস্থার সংকট এবারের আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে।

তিনি আরও বলেন, বিশ্বে নতুন নতুন প্রভাবকেন্দ্র গড়ে উঠছে। বিভিন্ন দেশ নিজেদের অংশীদারত্ব নতুন করে মূল্যায়নের পাশাপাশি আরও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ খুঁজছে। এসব পরিবর্তন আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলছে, তা নিয়েও সম্মেলনে আলোচনা হবে।

সিজিএস সভাপতি বলেন, বে অব বেঙ্গল কনভারসেশনের প্রধান লক্ষ্য হলো ঢাকাকে এমন একটি আন্তর্জাতিক সংলাপের কেন্দ্রে পরিণত করা, যেখানে বিভিন্ন দেশ ও ভিন্ন মতের মানুষ খোলামেলাভাবে মতবিনিময় করতে পারবেন। একই সঙ্গে সাধারণত একই পরিসরে মতবিনিময়ের সুযোগ না পাওয়া ব্যক্তিদেরও এক জায়গায় আনার লক্ষ্য রয়েছে এ আয়োজনের।

আয়োজকদের প্রত্যাশা, এবারের সম্মেলনে বঙ্গোপসাগরীয় অঞ্চলসহ বৃহত্তর বিশ্বে পরিবর্তিত ভূরাজনীতি, প্রযুক্তি, ক্ষমতা ও আস্থার নতুন বাস্তবতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি সিনেট নির্বাচন: বিএনপির সমন্বয় কমিটি

1

ইউসিবির ডিএমডি হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

2

পীরগঞ্জে পূজার সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শোকজের নির্দেশ এ

3

ফুলবাড়ী পৌরসভার ৬২ কোটি ৬৮ লাখ টাকার বাজেট ঘোষণা

4

টেক্সটাইল শিক্ষার মান ও গবেষণা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

5

ফুলবাড়ীতে গ্রামীণ সড়ক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

6

রাতজেগে দুর্গাপ্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

7

জুলাই অভ্যুত্থান স্মরণে প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্

8

বোচাগঞ্জে এনসিপি নেতার মামলায় ১১ আসামি

9

ফুলবাড়ীতে নকল কীটনাশক বিক্রি, জরিমানা ৪০ হাজার টাকা

10

পীরগঞ্জের বিসমাইলে অশ্রুসিক্ত বিদায়ে দুর্গা প্রতিমা বিসর্জন

11

পঞ্চগড়ে ফের উত্তেজনা, হামলার শিকার দুই যুবদল নেতা

12

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ

13

কেন মেয়াদ শেষের আগেই পদ ছাড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

14

ইমরান খানের ঘাঁটি খাইবার পাখতুনখোয়ায় পুলিশের গুলি, আহত ৫

15

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

16

নির্বাচিত সরকারকে বিপদে ফেলতে ছক করে গেছে অন্তর্বর্তী সরকার

17

পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বরের মধ্যেই

18

পীরগঞ্জে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

19

শিপিং রিপোর্টার্স ফোরামের সভাপতি হাবিব, সম্পাদক রাকিব

20