অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা পাল্টে যাবে: অর্থমন্ত্রী

বিগত দিনে পুঁজিবাজারে কী হয়েছে, তা নিয়ে আলোচনা না করে সামনে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, পুঁজিবাজার বর্তমানে যেভাবে এগিয়ে যাচ্ছে, এই ধারা অব্যাহত থাকলে আগামী এক বছরের মধ্যে এর চেহারা পাল্টে যাবে।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর কেআইবিতে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬ (ওয়ার্ল্ড ইনভেস্টরস উইক) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, অতীতের ব্যর্থতা নিয়ে সময় নষ্ট না করে আগামী এক বছরের মধ্যে একটি সুসংগঠিত, গভীর ও আন্তর্জাতিক মানের পুঁজিবাজার গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে ব্যাংক খাতের ওপর চাপ কমে আসবে।

তিনি আরও বলেন, পুঁজিবাজার পুনর্গঠন শুধু সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একক দায়িত্ব নয়। এ ক্ষেত্রে একটি সমন্বিত ‘ইকোসিস্টেম’ গড়ে তোলা প্রয়োজন।

অতীতে প্রতিটি প্রতিষ্ঠান আলাদাভাবে কাজ করায় সমন্বয়হীনতা তৈরি হয়েছিল উল্লেখ করে অর্থমন্ত্রী এখন সংশ্লিষ্ট সবাইকে একই ছাতার নিচে এসে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

1

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

2

পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু

3

ফুলবাড়ীতে জমি বিরোধে বিষ প্রয়োগে আমন ধান নষ্টের অভিযোগ, ক্ষত

4

জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

5

জুলাই অভ্যুত্থান স্মরণে প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্

6

পীরগঞ্জে পূজার সভায় অনুপস্থিত ৩ কর্মকর্তাকে শোকজের নির্দেশ এ

7

ভিসামুক্ত প্রবেশের সুবিধায় চীনে বিদেশি পর্যটক বেড়েছে

8

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

9

বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা প্রকাশ, প্রথম চারটিই চীনের

10

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

11

ইমনের ফিফটির পরও ১৬০ রানে অলআউট বাংলাদেশ

12

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

13

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

14

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম, দায়িত্ব ন

15

শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আবেদন পর্যালোচনায় ভারত

16

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

17

বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী

18

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারে

19

তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে দ্বিগুণের বেশি

20