অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

গাংনীতে বিএনপি অফিসের সামনে দুই ককটেল বিস্ফোরণ

মেহেরপুরের গাংনী উপজেলা শহরে বিএনপি কার্যালয়ের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ দুটি ঘটে।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টার উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৪টায় গাংনী উপজেলা বিএনপির উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনসহ জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ককটেল বিস্ফোরণের পর কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ।

বিস্ফোরণের পর কর্মসূচি শুরুর আগে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বলেন, গাংনী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, এই কর্মসূচি বাধাগ্রস্ত করতেই একটি মহল এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এডাম সুমন বলেন, দলীয় কার্যালয়ের ভেতর থেকে বের হওয়ার সময় পরপর দুটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গাংনী থানার তদন্ত কর্মকর্তা শিমুল কুমার দাস জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টার, সিসি ফুটেজসহ অন্যান্য আলামত সংগ্রহ করেছে। কারা এবং কী কারণে এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

1

‘সনাতন ধর্মাবলম্বীরা নিজেদের সংখ্যালঘু ভাববেন না’

2

ভজনপুরে লটারিতে ৬ নারী এলসিএস কর্মী নিয়োগ

3

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ৫ দিনের কর্মসূচি ঘোষণা

4

থাইল্যান্ডে শিশুর চালানো পিকআপে ৮ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

5

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

6

হালাল সনদ নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল বিএসটিআই

7

শরিয়া বিতর্কের মধ্যেই পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস

8

অনুশীলনে ফিরলেন মেসি, লক্ষ্য এবার ইন্টার মায়ামি

9

সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা কেন রিডিংয়ে পিছিয়ে?

10

‘লিখিত দলিল না থাকলে দেশ স্বাধীনের কৃতিত্বও নিত জামায়াত’ : উ

11

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

12

ইউসিবির ডিএমডি হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

13

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

14

ফুলবাড়ীতে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

15

ফুলবাড়ীতে বিএনপির ৪২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা

18

আ.লীগ নেতার অফিসে অস্ত্র, ককটেল ও বিদেশি মদ উদ্ধার

19

১৭ বছরে গ্যাস কূপ খনন হয়নি: এস এম জিলানী

20