অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

আ.লীগ-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান

আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, অতীতেও দল দুটি বিএনপি ও দেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।


পতিত আওয়ামী লীগ দিল্লিতে বসে এবং জামায়াতে ইসলামী বাংলাদেশে থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর দাবি, অতীতেও আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী বিএনপি এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।

রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ১৯৮৬ ও ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী এরশাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশের জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল।

তিনি বলেন, তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ সেই ষড়যন্ত্র মোকাবিলা করেছিল।

রাশেদ খান আরও বলেন, অতীতেও আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী দেশের স্বার্থ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। বিএনপি সেসব ষড়যন্ত্র মোকাবিলা করেছে। জনগণের সহযোগিতায় বর্তমান বিএনপি সরকারও সব ধরনের ষড়যন্ত্র ও চাপ মোকাবিলা করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় অবস্থিত আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফে গিয়ে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন রাশেদ খান।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

1

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ ৩ নভেম্বর, পরীক্ষা

2

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে প্রস্তুত রাজশাহী, মাদ্র

3

উত্তেজনা কাটিয়ে বেরোবিতে একই মঞ্চে ছাত্রদল-ছাত্রশিবির

4

এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে ১০ বিশ্ববিদ্যালয়ের সমর্থকদের ভোট

5

তারেক-আনোয়ার ফোনালাপে জ্বালানি ও বিনিয়োগে সহযোগিতার আলোচনা

6

জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

7

তেঁতুলিয়ায় পোল্ট্রি বর্জ্যে দূষিত ফসলি জমি ও ছলছলা নদী

8

কাজ শেষে ১২.৫৫ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত, প্রশংসায় ইউএনও

9

খানসামায় ৩ গুদামে অভিযান, উদ্ধার ১,৫৭৭ বস্তা সার

10

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

11

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

12

আ.লীগকে ফেরানোর পথ তৈরি করছে জামায়াত-এনসিপি: রাশেদ

13

ফুলবাড়ী সীমান্তে ৬.৩৪ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক

14

ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক কারাগ

15

ফুলবাড়ীতে নবীন-প্রবীণ বনভোজন, অংশ নিলেন ৩৫০ জন

16

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

17

শিরোনাম: বিজয় রাকিন সিটিতে নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ, আতঙ্কে ফ্ল্

18

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের

19

'ঘুর ঘুর পার্টি'র দৌরাত্ম্যে প্রশ্নের মুখে সাংবাদিকতার বিশ্ব

20