অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ী সীমান্তে ৬.৩৪ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক

দিনাজপুরের ফুলবাড়ী ও বিরামপুর সীমান্তে পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৬ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা মূল্যমানের ভারতীয় ইস্কফ সিরাপ, নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, ২৩ ও ২৪ আগস্ট ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীন বড়গ্রাম, দাইনুর, রসুলপুর বিওপি ও বিরামপুর বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক চারটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা ৯৫৩ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ, ২ হাজার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩৫৩ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, আটক করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সিজার মূল্য ৬ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা।

২৯ বিজিবি অধিনায়ক আরিফুজ্জামান আরিফ জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটকের লক্ষ্যে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

1

হরিপুরে প্রেমের ফাঁদে প্রতারণা, যুবক গ্রেফতার

2

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

3

নারী ও শিশুর সুরক্ষায় অঙ্গীকার নয়, এখনই কার্যকর পদক্ষেপ জরুর

4

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

5

সুষম বণ্টন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় ন

6

হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার শেষ করতে সরকারের চেষ্টা অব্যাহত

7

হত্যাচেষ্টার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি

8

ফুলবাড়ীতে গ্রামীণ সড়ক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

9

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

10

সৌদি-যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর

11

ত্যাগের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ডিসি ফরিদা খান

12

বিএনপি নেতা জহুরুল ইসলাম বাবুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

13

পীরগঞ্জ পাইলট স্কুলে কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তেও নেই

14

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নে কঠোর সরকার: তথ

15

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

16

পীরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন পাইলট উচ্চ বিদ্যা

17

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন: জেলার বরখাস্ত, সুপা

18

ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় এগিয়ে সোহাগ

19

রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল কিয়েভ

20