অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে গ্রামীণ সড়ক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গ্রামীণ সড়ক উন্নয়ন পরিকল্পনাকে আরও কার্যকর ও তথ্যনির্ভর করার লক্ষ্যে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক, সড়ক অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাইকরণ বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই ২০২৬) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মো. শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারওয়ার হোসেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেটস কনসালটিং সার্ভিসেস লিমিটেডের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী ফাহিম শাহরিয়ার। এ সময় জিআইএস অ্যানালিস্ট দলের পক্ষ থেকে জিআইএস প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, উন্নয়ন অগ্রাধিকার, তথ্য যাচাইকরণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়।

কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, নির্ভুল তথ্যের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন করা গেলে গ্রামীণ সড়ক উন্নয়ন কার্যক্রম আরও বাস্তবমুখী ও জনবান্ধব হবে। একই সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় জনগণের মতামত এবং মাঠপর্যায়ের বাস্তব তথ্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বছর পর ফের মন্ত্রী ড. আবদুল মঈন খান

1

'মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার' পুরস্কার পেল ইউনিলিভ

2

ইইউ ট্যালেন্ট পার্টনারশিপে প্রশিক্ষণ শেষে ইউরোপে যেতে প্রস্ত

3

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল, স

4

ফুলবাড়ীতে মাদ্রাসা, শিক্ষার্থী ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝ

5

হত্যাচেষ্টার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি

6

শুধু দুজন রাজি হলেই কি Mutual Divorce হয়ে যায়? জানুন ৭টি গুর

7

আমার সিদ্ধান্তেই ইসরায়েল আরও শক্তিশালী — ট্রাম্প

8

ফুলবাড়ীতে এনসিপি নেতার সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভুক্তভোগী প

9

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন: জেলার বরখাস্ত, সুপা

10

পীরগঞ্জের ১৭ জলাশয়ে ২৪৪ কেজি মাছের পোনা অবমুক্ত

11

আন্ডারগ্রাউন্ডে থেকে এখন আস্ফালন হাস্যকর: ছাত্রদল সম্পাদক

12

কাজ শেষে ১২.৫৫ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত, প্রশংসায় ইউএনও

13

বিভেদে লাভ হাসিনারই, জামায়াতকে রিজভীর বার্তা

14

কাগজের প্লেনে বিশ্বজয়, গড়ল নতুন গিনেস রেক

15

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

16

বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা, যুক্তরাষ্ট্রকে ‘মহাশয়তান

17

পীরগঞ্জ পাইলট স্কুলে কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তেও নেই

18

আজ মোস্তফা আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

19

জুলাই অভ্যুত্থান স্মরণে প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্

20