অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

তিন দফা দাবিতে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিকদের ৪ ঘণ্টার কর্মবিরতি

ঠাকুরগাঁও সুগার মিলের মৌসুমি শ্রমিকদের চাকরি স্থায়ীকরণসহ তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে চার ঘণ্টার কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ পালন করেছেন মিলের শ্রমিক-কর্মচারীরা। বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত মিলগেট সংলগ্ন জামতলা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রায় ২০০ শ্রমিক-কর্মচারী এতে অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর কবির, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ খান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক জাকিউল ইসলাম এবং সমাজকল্যাণ সম্পাদক শাহজাহান আলী।

বক্তারা বলেন, যোগ্যতার ভিত্তিতে মৌসুমি শ্রমিকদের স্থায়ী নিয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের মতো শ্রমিকদের জন্যও ১৫ শতাংশ বিশেষ সুবিধা এবং নতুন পে-স্কেল কার্যকর করার দাবি জানান তারা। তাদের ভাষ্য, দীর্ঘদিনের এসব ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে চিনিকলে আখ রোপণ ও চিনি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে নিজ নিজ কর্মস্থলে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। পাশাপাশি প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ধাপে ধাপে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন শ্রমিক নেতারা।

এর আগে গত ১৫ জুলাই বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যানের কাছে আট দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি জমা দেয় শ্রমিক-কর্মচারী ফেডারেশন। স্মারকলিপিতে স্থগিত থাকা আগের অফিস আদেশ প্রত্যাহার, স্থায়ী পদে সমন্বয় এবং মজুরি কমিশনের শ্রমিকদের পে-স্কেলের আওতায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়ায় ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে ৬ গরুর মৃত্যু

1

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধান

2

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে তারেক রহমানের শ্রদ্

3

আমার সিদ্ধান্তেই ইসরায়েল আরও শক্তিশালী — ট্রাম্প

4

ফুলবাড়ীতে ২৩টি অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

5

ফুলবাড়ীতে বিএনপির ৪২ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি

6

জলভিত্তিক পর্যটনে হাউজবোট মেলা

7

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

8

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

9

বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অ

10

ফুলবাড়ী সীমান্তে ৬.৩৪ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক

11

তদন্ত ছাড়াই গ্রেপ্তারের অভিযোগ, থানার ফেসবুক পোস্টে সাংবাদিক

12

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন: জেলার বরখাস্ত, সুপা

13

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ শুরু

14

নির্ধারিত সময়ের আগেই কলেজ বন্ধ, নিয়মিত অনুপস্থিতির অভিযোগ অধ

15

দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নে কঠোর সরকার: তথ

16

ব্রাজিল-হাইতি ম্যাচ ড্র হলে জমে যাবে গ্রুপ ‘সি’-এর সমীকরণ

17

ক্ষমতার পাশে সাংবাদিক, নাকি সত্যের পাশে?

18

চরমপন্থা প্রতিরোধে ইসলামের প্রকৃত শিক্ষার ওপর গুরুত্বারোপ

19

জুলাই অভ্যুত্থান স্মরণে প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্

20