অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্যার্তদের সহায়তায় ইউসিবি কর্মীদের মানবিক উদ্যোগ

দেশের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর কর্মীরা। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় প্রতিষ্ঠানটির কর্মীরা একদিনের বেতন প্রদান করেছেন। ওই তহবিলের অর্থে সম্প্রতি চট্টগ্রাম, বান্দরবানসহ দেশের বিভিন্ন দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

কয়েকদিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে বহু মানুষের ঘরবাড়ি, জীবিকা, কৃষিজমি এবং বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

চট্টগ্রামের রাউজান উপজেলার গহিড়া এলাকায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন ইউসিবির কর্মীরা। এ সময় উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন ইউসিবি পিএলসির নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. তানভীর খান।

শুধু রাউজানেই নয়, দেশের অন্যান্য বন্যাদুর্গত এলাকাতেও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইউসিবির কর্মীরা। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় দুর্গত মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণে স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সামগ্রী স্থানীয়ভাবে সংগ্রহ করা হয়। এরপর সংশ্লিষ্ট এলাকার ইউসিবির শাখাগুলোর মাধ্যমে সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে তা পৌঁছে দেওয়া হয়। মাঠপর্যায়ের বাস্তব চাহিদা বিবেচনায় রেখেই ত্রাণ প্যাকেজ প্রস্তুত ও বিতরণ করা হয়েছে।

ইউসিবি বরাবরই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোকে তাদের সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুর্যোগ মোকাবিলা এবং পুনর্বাসন কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

3

ঢাকাসহ ১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

4

রেলের বিস্তৃতি: নতুন করে যুক্ত হচ্ছে ১০ জেলা

5

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে খেলাফত মজলিসের শুভেচ্ছা

6

চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামোর নির্দেশ

7

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম, দায়িত্ব ন

8

আ.লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর

9

আন্ডারগ্রাউন্ডে থেকে এখন আস্ফালন হাস্যকর: ছাত্রদল সম্পাদক

10

সংসদে সময় বণ্টনে বৈষম্যের অভিযোগ, ওয়াকআউটের ব্যাখ্যা জামায

11

ফুলবাড়ীতে ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, যুবক আটক

12

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে নতুন সীমানা প্রাচীরের উদ্বোধন

13

‘আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রের কোনো মিল নেই’ — মির্জা ফখরুল

14

নবম পে স্কেল কার্যকর কবে? যা জানা গেল

15

ইজারার দর কমানোর অভিযোগে তেঁতুলিয়া ইউপিতে বিতর্ক

16

তেঁতুলিয়ায় তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযো

17

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ বড় বাধা নয়: গয়েশ্বর

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, স্বামী আটক

20