অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ

দিনাজপুরের ফুলবাড়ী কয়লাখনি নিয়ে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী উপজেলা শাখা। এ উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২ সেপ্টেম্বর জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে ফুলবাড়ী কয়লাখনি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যে তারা গভীরভাবে উদ্বিগ্ন ও ক্ষুব্ধ হয়েছেন।

তিনি উল্লেখ করেন, ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়ীতে কয়লাখনি বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে তরিকুল, সালেকিন ও আমিন নিহত হন। ওই ঘটনায় আরও বহু মানুষ আহত হন। পরে আন্দোলনের মুখে ৩০ আগস্ট তৎকালীন সরকারের সঙ্গে আন্দোলনকারীদের ছয় দফা ফুলবাড়ী চুক্তি স্বাক্ষরিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ফুলবাড়ী কয়লাখনি প্রকল্পে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করা হলে ভূগর্ভস্থ পানির স্তর, কৃষি, পরিবেশ ও জনবসতিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ বিষয়ে বিভিন্ন সময়ে গঠিত বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদনগুলো সরকারকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, দেশ ও জনগণের স্বার্থ উপেক্ষা করে বহুজাতিক কোম্পানির মুনাফার জন্য ফুলবাড়ীসহ উত্তরাঞ্চলকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া হলে ২০০৬ সালের মতো আরও কঠোর ও বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার নেতৃবৃন্দ, সদস্য এবং স্থানীয় ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

1

কিয়েভে রুশ ড্রোন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি জেলেনস্কির

2

হাসিনাকে বক্তব্যের সুযোগ, ভারতের প্রতি ক্ষোভ ঢাকার

3

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

4

ফুলবাড়ী সীমান্তে ৬.৩৪ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক

5

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

6

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

7

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, পোনা অবমুক্ত ও ক

8

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কটাক্ষ, জামায়াত-এনসিপিকে নিশানা এ্যান

9

ঘর থেকে সংসদ: নারীর অধিকার প্রতিষ্ঠায় পাঁচ দফা দাবি

10

সাজু স্যারকে ঘিরে বিতর্ক: অভিযোগভিত্তিক সংবাদ প্রকাশের ব্যাখ

11

তেঁতুলিয়ায় বুড়াবুড়িবাসীর জন্য অ্যাম্বুলেন্স দিলেন চেয়ারম্যান

12

প্রেস কাউন্সিলে সাংবাদিক নিবন্ধনের প্রস্তাব

13

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

14

ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় এগিয়ে সোহাগ

15

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

16

ত্রিভুজ প্রেমের জেরে প্রবাসীকে ডেকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ২

17

ইরান দলের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

18

শোলাকিয়ায় সরকারের উন্নয়নকাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

19

তেঁতুলিয়া দাখিল মাদরাসায় কেউ পাস করেনি

20