অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফুলবাড়ীতে ২৩টি অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস


দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ হওয়া ১৮টি অবৈধ চায়না দুয়ারী জাল ও ৫টি কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জালগুলো ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এজেড এম রেজওয়ানুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. রাশেদা আক্তার জানান, উপজেলার নন্দীগ্রাম, দেশমা, আঁখিঘটনা ও আমড়বাড়ী এলাকা থেকে ১৮টি চায়না দুয়ারী জাল ও ৫টি কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মোট দৈর্ঘ্য প্রায় ৯০০ মিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারে

1

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৫৫তম শাহাদতবার্ষিকী পালন

2

জয়পুরহাটে ১৮ সেতু নির্মাণে বদলে যাচ্ছে গ্রামীণ যোগাযোগ ব্যবস

3

সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ: রাষ্ট্রপত

4

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

5

পঞ্চগড়ে ছাত্রীর সঙ্গে শিক্ষকের সম্পর্কের অভিযোগ, বিচারের দাব

6

এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়

7

ফুলবাড়ীতে ট্রান্সফরমার-তার চুরি বেড়েই চলছে

8

রোহিঙ্গা প্রত্যাবাসনে তারেক রহমানের পাঁচ প্রস্তাব

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দিতে চায় বিএনপি

11

২০ বছর পর ফের মন্ত্রী ড. আবদুল মঈন খান

12

বৃহস্পতিবার থেকে কাজে ফিরতে পোশাকশ্রমিকদের আহ্বান শ্রমমন্ত্র

13

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

14

বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার

15

ভিসামুক্ত প্রবেশের সুবিধায় চীনে বিদেশি পর্যটক বেড়েছে

16

জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তে হার বাংলাদেশের

17

দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ পিকআপে আগুন

18

'মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার' পুরস্কার পেল ইউনিলিভ

19

সমসাময়িক ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

20