অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে ১৭ পিস ইয়াবাসহ সুমন আলী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ সুমন আলী (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।

বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে পৌর শহরের পূর্ব চৌরাস্তা এলাকার মিথিলা ভাতের হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। পীরগঞ্জ থানা পুলিশের একটি দল সেখানে পৌঁছে সুমন আলীকে আটক করে। পরে স্থানীয় জনতার উপস্থিতিতে তার কাছ থেকে উদ্ধার হওয়া ১৭টি ইয়াবা ট্যাবলেট গণনা করে জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সুমন আলী পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর গ্রামের মৃত বশির উদ্দিনের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেন পীরগঞ্জ থানার এসআই রাশেদ খান। এ সময় এএসআই রাশেদুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে ইয়াবাসহ সুমন আলীকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন,
"মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। যেখানেই মাদক, সেখানেই পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান চলবে নিরলসভাবে।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেঁতুলিয়ায় বুড়াবুড়িবাসীর জন্য অ্যাম্বুলেন্স দিলেন চেয়ারম্যান

1

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

2

ঠাকুরগাঁওয়ে জাল স্বাক্ষরে সত্যায়িতের বাণিজ্য, পাতাপ্রতি ২০

3

এপ্রিল পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লস ৩.২৭ শতাংশ: জ্বালানিমন্ত্র

4

নারী এমপিদের প্রত্যাশা: দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নতুন রাষ্ট্রপতি

5

শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আবেদন পর্যালোচনায় ভারত

6

আবেদন গ্রহণে গড়িমসির অভিযোগ

7

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

8

পীরগঞ্জে জুলাই শহিদ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

9

তেঁতুলিয়ায় পোল্ট্রি বর্জ্যে দূষিত ফসলি জমি ও ছলছলা নদী

10

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

11

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

12

জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

13

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

14

গ্রামীণ সড়ক বেহাল, ইউএনও বাসভবনে বিলাসী প্রকল্পের অভিযোগ

15

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধান

16

প্রেমের টানে ট্রুডো, ক্ষুব্ধ কানাডিয়ানরা

17

সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা কেন রিডিংয়ে পিছিয়ে?

18

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

19

তেঁতুলিয়ায় শিক্ষক সমিতির কমিটি নিয়ে বিতর্ক, ফেসবুকে শিক্ষকদে

20