অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে সাদাছড়ি পেল ১৪ শিক্ষার্থী, সমান সুযোগের আহ্বান

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ছয়টি প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ জন শিক্ষার্থীর হাতে স্মার্ট সাদাছড়ি তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।


দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, অধিকার ও মর্যাদা নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ পালিত হয়েছে। ‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। জেলার বিভিন্ন প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। স্বাগত বক্তব্য দেন জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা. আল মানসুর।

বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে সাদাছড়ি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট সাদাছড়ি তাঁদের চলাচল আরও সহজ ও নিরাপদ করতে সহায়তা করতে পারে। তবে শুধু সহায়তা প্রদান নয়, তাঁদের অধিকার, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করতেও সমাজের সব শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভায় প্রতিবন্ধী শিশুদের জীবনমান উন্নয়ন, তাঁদের প্রতিবন্ধকতা এবং শিক্ষা ও সামাজিক অন্তর্ভুক্তির সুযোগ নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। এ সময় শিক্ষার্থীরা নিজেদের ইচ্ছা, স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে। করুণা বা বোঝা হিসেবে নয়, বরং দেশের সম্ভাবনাময় সম্পদ হিসেবে গড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিও জানায় তারা।

বক্তারা আরও বলেন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীলতা বাড়ানো এবং সমাজের মূলধারায় তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারি সহায়তার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। উপযুক্ত পরিবেশ ও সুযোগ পেলে তাঁরাও নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আলমগীর রহমান, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ফয়সাল হাসান, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী উপপরিচালক সাইয়েদা সুলতানা এবং জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশীদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের ছয়টি প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাসহ ১৩০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ১৪ জন শিক্ষার্থীর হাতে স্মার্ট সাদাছড়ি তুলে দেওয়া হয়।

সাদাছড়ি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান, এটি নিরাপদে চলাচল এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে সহায়তা করবে। পড়াশোনা করে নিজেদের স্বপ্ন পূরণের পাশাপাশি সমাজের সহযোগিতা ও সমান সুযোগ প্রত্যাশা করেন তাঁরা।

এক শিক্ষার্থী বলে, “সাদাছড়ি পেয়ে আমাদের খুব ভালো লাগছে। এটি আমাদের চলাফেরায় সহায়তা করবে। আমরা পড়াশোনা করে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই।”

আরেক শিক্ষার্থী জানায়, “আমরা কারও বোঝা হয়ে থাকতে চাই না। সুযোগ পেলে আমরাও নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারব এবং দেশের জন্য কাজ করতে পারব।”

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল নিশ্চিত করা, তাঁদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সমাজের সর্বস্তরে সমান মর্যাদা ও অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র গড়ার আহ্বান রাষ্ট্রপতির

1

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: নজরুল ইসলাম খান

2

পীরগঞ্জে ২০৮ দুস্থ নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন

3

মধ্যরাত থেকে জাটকা ধরায় ৮ মাসের নিষেধাজ্ঞা

4

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

5

পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বরের মধ্যেই

6

সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ: রাষ্ট্রপত

7

ফরহাদ হোসেন হত্যার বিচারের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্

8

বরিশালে জেলে ও খেয়াযাত্রীদের ওপর বোমা হামলা, ‘বোমারু জামাল’

9

বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগ চায় স

10

টিসিবির জন্য ৪৪৫ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার

11

ফুলবাড়ীতে তিন ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা

12

নারী ও শিশুর সুরক্ষায় অঙ্গীকার নয়, এখনই কার্যকর পদক্ষেপ জরুর

13

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, পোনা অবমুক্ত ও ক

14

সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

15

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

16

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ, দুই মাসে ১ হাজার মাঠের নির্দেশ প্

17

ট্যাপেনটাডল ও নগদ টাকাসহ আটক ২

18

জাপানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

19

দুর্গাপূজায় ৭ দিন বিআরটিএর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালু

20