অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

চেয়ার কার, দায়িত্ব কার? পীরগঞ্জ সেটেলমেন্ট অফিসে সার্ভেয়ারের বসার ছবি ঘিরে প্রশ্ন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিসে ভারপ্রাপ্ত পেশকারের নির্ধারিত চেয়ারে সার্ভেয়ার ফিরোজ বিন আনছারীর বসে থাকার একটি ছবি প্রকাশ্যে আসার পর দাপ্তরিক শিষ্টাচার, দায়িত্ব বণ্টন ও অফিসের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।


ছবিতে দেখা যায়, সার্ভেয়ার ফিরোজ বিন আনছারী ভারপ্রাপ্ত পেশকার ওয়াহিদুর রহমানের নির্ধারিত চেয়ারে বসে আছেন। এ সময় তাঁর এক পা অপর পায়ের ওপর তোলা ছিল। তাঁর সামনে একটি চেয়ারে বসে ছিলেন দিনাজপুর থেকে আসা সেবাগ্রহীতা আরমান আলী। পাশে দাঁড়িয়ে ছিলেন তথ্য সংগ্রহের কাজে যাওয়া সংবাদকর্মী মুজিবুর রহমান।

জানা গেছে, ভারপ্রাপ্ত পেশকার ওয়াহিদুর রহমান সড়ক দুর্ঘটনায় অসুস্থ হয়ে ছুটিতে থাকাকালে ঘটনাটি ঘটে। তবে ওই সময়ে সার্ভেয়ার ফিরোজ বিন আনছারী পেশকারের ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন কি না, কিংবা তাঁর নির্ধারিত চেয়ার ব্যবহারের অনুমতি ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় দায়িত্বে না থাকা অবস্থায় একজন কর্মচারীর নির্ধারিত চেয়ারে অন্য কর্মচারীর বসা এবং সেখানে পা তুলে বসার বিষয়টি দাপ্তরিক শিষ্টাচার ও অফিসের শৃঙ্খলার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে সরকারি দপ্তরে পদ ও দায়িত্ব অনুযায়ী কর্মপরিবেশ এবং শৃঙ্খলা কতটা নিশ্চিত করা হচ্ছে, সে বিষয়েও আলোচনা তৈরি হয়েছে।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩০ ধারায় সরকারি কর্মচারীর আচরণ ও শৃঙ্খলার বিষয় সংশ্লিষ্ট বিধি ও সরকারি আদেশের মাধ্যমে নির্ধারণের কথা বলা হয়েছে। এ কারণে ওই সময়কার দায়িত্ব বণ্টন এবং সংশ্লিষ্ট দপ্তরে প্রচলিত দাপ্তরিক নিয়ম কী ছিল, তা যাচাই করা প্রয়োজন বলে সংশ্লিষ্টদের অভিমত।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে পীরগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিসে গিয়ে সহকারী সেটেলমেন্ট অফিসার পলাশ কুমার সরকারকে পাওয়া যায়নি। জানা যায়, তিনি অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবস্থান করছিলেন। পরে তাঁর বক্তব্য জানতে সরকারি মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে নির্ধারিত চেয়ারের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত পেশকার ওয়াহিদুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আনুমানিক ১০ থেকে ১৫ দিন যাবত আমি সড়ক দুর্ঘটনায় অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছি। তবে তিনি যদি আমার চেয়ারে এভাবে পা তুলে বসে আপনার সঙ্গে বেয়াদবি করে থাকেন, এটি অবশ্যই আইনবহির্ভূত কাজ। এই কাজ মোটেও তাঁর করা ঠিক হয়নি।’

পীরগঞ্জ উপজেলা সেটেলমেন্ট অফিসে সেবাগ্রহীতাদের উপস্থিতিতে ঘটে যাওয়া এ ধরনের দৃশ্য দাপ্তরিক পরিবেশ, আচরণবিধি ও অফিসের শৃঙ্খলা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতা হত্যা মামলায় বিএনপি এমপির ছেলে ৩ দিনের রিমান্ডে

1

৬–৮ মাসে ‘বড় কিছু’ ঘটতে পারে, দাবি রাহুল গান্ধীর

2

কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন: জেলার বরখাস্ত, সুপা

3

আগস্টে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানিতে রেকর্ড প্রবৃ

4

পে-স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বরের মধ্যেই

5

জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে স্থানীয় নির্বাচনে বিএনপির

6

আবেদন গ্রহণে গড়িমসির অভিযোগ

7

ইমরান খানের ঘাঁটি খাইবার পাখতুনখোয়ায় পুলিশের গুলি, আহত ৫

8

নাইজেরিয়ার প্রত্যন্ত গ্রামে বন্দুকধারীদের হামলা, নিহত অন্তত

9

তেঁতুলিয়ায় পোল্ট্রি বর্জ্যে দূষিত ফসলি জমি ও ছলছলা নদী

10

শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আবেদন পর্যালোচনায় ভারত

11

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

12

ভারত-ইন্দোনেশিয়ার নতুন প্রতিরক্ষা চুক্তি

13

এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণ জয়

14

শুধু দুজন রাজি হলেই কি Mutual Divorce হয়ে যায়? জানুন ৭টি গুর

15

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দিতে চায় বিএনপি

16

শত চক্রান্তেও বিএনপিকে ধ্বংস করা যাবে না: হুইপ দুলু

17

বিশ্বকাপ উন্মাদনায় সংঘর্ষ ঠেকাতে বড় স্ক্রিনে পুলিশের কড়া নজর

18

আ.লীগকে ফেরানোর পথ তৈরি করছে জামায়াত-এনসিপি: রাশেদ

19

সৌদি আরবে নিরাপত্তাঝুঁকি, ঢাকা-দাম্মাম ও রিয়াদ ফ্লাইট স্থগিত

20