অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় বুড়াবুড়িবাসীর জন্য অ্যাম্বুলেন্স দিলেন চেয়ারম্যান প্রার্থী বাচ্চু


পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৫ নম্বর বুড়াবুড়ি ইউনিয়নবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি অ্যাম্বুলেন্স। সেই দাবি পূরণে নিজ অর্থায়নে ইউনিয়নবাসীর জন্য অ্যাম্বুলেন্স প্রদান করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও মানবিক ব্যক্তিত্ব দুলাল হোসেন বাচ্চু।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে আনুষ্ঠানিকভাবে ইউনিয়নবাসীর কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়। এ সময় ইউনিয়নবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

অ্যাম্বুলেন্স হস্তান্তরের পর ইউনিয়নের বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোডাউন করেন বাচ্চুর অনুসারীরা। এতে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার সময় দুলাল হোসেন বাচ্চু নির্বাচিত হলে ইউনিয়নবাসীর জন্য একটি অ্যাম্বুলেন্স দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে নির্বাচনের আগেই মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে নিজ অর্থায়নে তিনি অ্যাম্বুলেন্সটি প্রদান করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, কেউ গুরুতর অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে তাদের নানা সমস্যায় পড়তে হতো। দীর্ঘদিন ধরে ইউনিয়নবাসীর একটি অ্যাম্বুলেন্সের দাবি ছিল। নতুন এই অ্যাম্বুলেন্সটি জরুরি সময়ে তাদের অনেক উপকারে আসবে বলে প্রত্যাশা করছেন তারা।

চেয়ারম্যান পদপ্রার্থী দুলাল হোসেন বাচ্চু বলেন, ‘আমি চেয়ারম্যান যাই বা না যাই, এটা বড় কথা না। অ্যাম্বুলেন্সটা ৫ নম্বর বুড়াবুড়ি ইউনিয়নবাসীর জন্য। আল্লাহ তায়ালা যদি আমার মনের আশা পূর্ণ করেন এবং আমি কখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারি, তবে এই ধারা অব্যাহত রাখব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে ট্রান্সফরমার-তার চুরি বেড়েই চলছে

1

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধান

2

পীরগঞ্জের ১৭ জলাশয়ে ২৪৪ কেজি মাছের পোনা অবমুক্ত

3

যেভাবে রাজনীতিতে সাফল্যের শীর্ষে মির্জা ফখরুল

4

নারী ও শিশুর সুরক্ষায় অঙ্গীকার নয়, এখনই কার্যকর পদক্ষেপ জরুর

5

বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

6

আন্ডারগ্রাউন্ডে থেকে এখন আস্ফালন হাস্যকর: ছাত্রদল সম্পাদক

7

তেঁতুলিয়ায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, বিএনপি নেত্রীকে

8

ঠাকুরগাঁওয়ে শব্দ ও বায়ুদূষণবিরোধী মোবাইল কোর্ট, জরিমানা আদ

9

সাংবাদিক মাহবুব আলম লাবলুকে হয়রানির নিন্দায় ডিআরইউ

10

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

11

ক্ষমতার পাশে সাংবাদিক, নাকি সত্যের পাশে?

12

৫০০ ভেজালবিরোধী অভিযানে জরিমানা ২ কোটি ৪০ লাখ টাকা

13

অনলাইনে যৌন নির্যাতনের শিকার ২ কোটি শিশু: ইউনিসেফ

14

দুবাইয়ের সম্পদ নিয়ে ৭৩ বাংলাদেশির তথ্য চাইবে দুদক

15

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

16

হত্যাচেষ্টার প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি

17

ইথিওপিয়ায় অপহৃত দুই বাংলাদেশি দেশে ফিরলেন

18

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

19

নতুন বাংলাদেশ গড়তে কৃষি ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার: আ

20